ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা হয়েছে। এতে ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য সংলাপ এবং সামগ্রিক কূটনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন তারা।
ইরানি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, এমন এক সময়ে এই ফোনালাপ অনুষ্ঠিত হলো, যখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইরানের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে পাকিস্তানের পথে রয়েছে। তবে এখন পর্যন্ত ইরান পাকিস্তানে তাদের কোনো প্রতিনিধিদল পাঠানোর বিষয়ে সম্মতি দেয়নি বলে জানা গেছে।
সূত্রঃ আল–জাজিরা
