সাত দিনই খোলা থাকবে মালয়েশিয়ার ইএসকেএল। ই-পাসপোর্ট আবেদন করতে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান এক্সপাট সার্ভিসেস কুয়ায়ালালামপুর (ইএসকেএল) এখন থেকে সপ্তাহে সাত দিন খোলা থাকবে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ইএসকেএল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে ইএসকেএল সপ্তাহে সাত দিন অর্থাৎ শনিবার এবং রবিবারেও খোলা থাকবে।
উল্লেখ্য, ই-পাসপোর্ট আবেদনকারীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিয়োগকৃত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএল – এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক। ই-পাসপোর্টের আবেদন এই প্রতিষ্ঠানের মাধ্যমেই করতে হয়।
Please follow and like us:
