
পুরান ঢাকায় তারিক সাইফ মামুন হত্যায় অংশ নেওয়া দুই শুটারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় তাদের গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গ্রেপ্তার দুজন সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিলেন।
গ্রেপ্তার দুই শুটার হলেন- কুত্তা ফারুক ও রবিন। এ ছাড়া, ঘটনাস্থলে তাদের সঙ্গে সহযোগী হিসেবে থাকা রুবেল নামে একজন গ্রেপ্তার হয়েছে। কুত্তা ফারুক ও রবিন দুজন পেশাদার শুটার হিসেবে কাজ করেন। বাকি দুইজনের নাম জানা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তাদের সোমবার (১০ নভেম্বর) নরসিংদীর ইটাখোলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের সিলেটের মৌলভীবাজার থেকে অনুসরণ করা হয়। গ্রেপ্তারের পর তাদের নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালায় ডিবি দল। এ সময় ঢাকার রায়েরবাজার এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
(KS)
