
বাংলাদেশ ও পাকিস্তানের সেনা কর্মকর্তাদের মধ্যে পাকিস্তানের জয়েন্ট স্টাফ হেডকোয়ার্টার্সে বৈঠকটি হয় বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
তারা বলেছে, দুই সামরিক নেতা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে একমত হন।
জেনারেল মির্জা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে বলে উল্লেখ করেন। তিনি শিল্পখাতে সহযোগিতা সহ নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ অন্বেষণের ওপর জোর দেন।
সাক্ষাৎকালে জেনারেল মো. ফাইজুর রহমান পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।
সুত্রঃ পাকিস্তান অবজারভার
Please follow and like us:
