বাহরাইনে চলমান মানামা সংলাপের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আঞ্চলিক শান্তি, সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
উল্লেখ্য যে, গত শনিবার (১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আলজায়ানির সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দেন। তিনি আঞ্চলিক সম্প্রীতি বৃদ্ধিতে বাহরাইনের গঠনমূলক নেতৃত্বের প্রশংসা করেন। তিনি ২০২৫ সালে ঢাকায় দ্বিতীয় দফা রাজনৈতিক পরামর্শ আয়োজনে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের জন্য আমন্ত্রণ জানান।
Please follow and like us:
