এশিয়া কাপের গ্রুপ ‘বি’তে কঠিন সমীকরণের সামনে এসে দাঁড়িয়েছে টিম বাংলাদেশ। আজ শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এই ম্যাচেই নির্ধারিত হবে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের সুপার ফোরের ভাগ্য।
শ্রীলঙ্কা জিতলে পরের পর্বে বাংলাদেশকে সঙ্গী করে উঠবে তারা। তবে আফগানিস্তান জিতলে জায়গা হবে তাদের। সেক্ষেত্রে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে তাকিয়ে থাকতে হবে সমীকরণের দিকে। তাই বাংলাদেশের সমর্থকরা চাইছেন আফগানিস্তানের বিপক্ষে শীলঙ্কাই জিতুক।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা স্বীকার করেছেন, এই ম্যাচে তারা বাংলাদেশি সমর্থকদের প্রার্থনা ও সমর্থন পাবেন।
Please follow and like us:
