চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র বাছাইয়ের দিনে রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিন এ ঘোষণা দেন।
আনিসুল ইসলাম মাহমুদ তার মনোনয়নপত্রের সাথে দলীয় যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেখানকার স্বাক্ষরের সাথে নির্বাচন কমিশনের পাঠানো দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরে গড়মিল রয়েছে। “এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।“
চট্টগ্রাম নগরীর হাটহাজারী উপজেলা ও নগরীর ১ ও ২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-৫ সংসদীয় এলাকা। এ আসনে তিনিসহ মোট ১০ জন মনোনয়নপত্র পত্র জমা দিয়েছেন।
Please follow and like us:
