
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংবাদ পরিষেবা ভয়েস অব আমেরিকা বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা আটকে দিয়েছেন মার্কিন এক বিচারক। ভয়েস অব আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারের বিপরীতে সত্য খবর পৌঁছে দিতে রেডিও হিসেবে শুরু হয়েছিল। বর্তমানে বিশ্বের অন্যতম বড় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ওই মার্কিন বিচারক বলেছেন, ভয়েস অব আমেরিকা (ভিওএ) এবং যুক্তরাষ্ট্রের সমর্থিত অন্যান্য সংবাদমাধ্যম বন্ধ করা অবৈধ।
প্রায় এক হাজার সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তখন হোয়াইট হাউস দাবি করেছিল, ভয়েস অব আমেরিকা ‘ট্রাম্পবিরোধী’ এবং ‘চরমপন্থি’ সংবাদ প্রচার করছে। ডোনাল্ড ট্রাম্প আগেও বহুবার ভিওএ-র সমালোচনা করেছিলেন। তিনি প্রায়ই মূলধারার সংবাদমাধ্যমগুলোকে পক্ষপাতদুষ্ট বলতেন।
বিচারক রয়েস ল্যামবার্থ বলেন, কর্মীদের ছাঁটাই এবং ভয়েস অব আমেরিকা বাজেট বন্ধ করার সিদ্ধান্ত ছিল ভুল। এতে সাংবাদিকসহ সারা বিশ্বের পাঠকরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়া সংবিধান ও আইনের লঙ্ঘন।ভিওএ-এর হোয়াইট হাউস বিষয়ক ব্যুরো প্রধান এবং মামলার প্রধান বাদী প্যাটসি উইডাকুসওয়ারা বলেন, ‘এই রায়ে আমরা কৃতজ্ঞ। কিন্তু এটা শুধু প্রথম ধাপ, কারণ সরকার হয়তো এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে।
Please follow and like us:
