বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা দেওয়ার কার্যক্রম আসন্ন সপ্তাহগুলোতে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন তিনি।
উপদেষ্টা জানান, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। বিশেষ করে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিবেশী দুই দেশের সম্পর্ককে ইতিবাচক দিকে নিতে হলে উভয় পক্ষকেই আন্তরিক হতে হবে। ভালো মানসিকতা নিয়ে কাজ করলে এই সম্পর্ক অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব এবং বর্তমান সরকার একটি সুন্দর শুরুর অপেক্ষায় আছে।
