স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ নিয়ে ভুটানের সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। শনিবার (২২ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে এ দুই সমঝোতা স্মারক সই হয়।
স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর বিষয়বস্তু নিম্নরূপ:
- স্বাস্থ্য খাতে সহযোগিতা: এই সমঝোতা স্মারকটি বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগ সংক্রান্ত। বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে এটি স্বাক্ষরিত হয়।
- আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ ও টেলিযোগাযোগ: আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ এবং অন্যান্য টেলিযোগাযোগ পরিষেবা বাণিজ্য সংক্রান্ত বিষয়ে দ্বিতীয় সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে। এতে বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং ভুটানের সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বাক্ষর করেন।
Please follow and like us:
