
গতকাল শনিবার আব্দুস সোবহান আকন্দ নামে মাইক্রোবাসের যাত্রী বাদী হয়ে রায়পুরা থানায় এ মামলা করেন।
ডাকাতির শিকার ভুক্তভোগীদের অসহযোগিতা ও দায়িত্বে অবহেলার কারণে কিশোরগঞ্জের ভৈরব থানার দুই পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি।
তখন তারা দেখতে পান মহাসড়কের মাঝে একটি প্রাইভেটকার আড়াআড়ি এবং পাশে আরো কয়েকটি ট্রাক দাঁড়ানো ছিল।
তারপর ভুক্তভোগীরা অভিযোগ না দিয়েই রাতের মধ্যে গন্তব্যে চলে যান।
ওই রাতে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদুজ্জামান ও এএসআই দেলোয়ার হোসেনের দায়িত্বে অবহেলা প্রমাণিত হওয়ায় তাদেরকে শনিবার কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
রায়পুরা থানার পরিদর্শক প্রবীর কুমার ঘোষ জানান, মহাসড়কে ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে জানান তিনি।
