
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।
মঙ্গলবার সকালে ঢাকাফেরত দুটি ফ্লাইটে আসা এসব যাত্রীকে প্রথম টার্মিনালে নেমেই আটক করে সংস্থাটির মনিটরিং ইউনিট।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার খবরে বলা হয়, আগেভাগে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট যাত্রীদের গতিবিধি পর্যবেক্ষণ ও সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য বিমানবন্দরের অপারেশন কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
Please follow and like us:
