
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আরও তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া একই হত্যা মামলায় নতুন গ্রেপ্তার দুজনকে ৭২ ঘণ্টা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বুধবার দুজনের রিমান্ড মঞ্জুর করেন। স্বীকারোক্তি দেওয়া তিনজন হলেন নান্নু কাজী, তারেক রহমান ও রেজওয়ান উদ্দিন। রিমান্ডপ্রাপ্ত দুই আসামি হলেন পারভেজ ও জহির। জবানবন্দি শেষে ওই তিনজনকে কারাগারে পাঠানো হয়। আর পারভেজ ও জহিরকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করেছিল পুলিশ।
Please follow and like us:
