
রাজধানীর মিরপুরের শ্যামল পল্লী বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট।
রোববার (১৮ মে) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, রাজধানীর মিরপুর ১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। আমরা সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুনের খবর পাই। পরে ৮টা ১০ মিনিট নাগাদ আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন মিরপুর ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট কাজ করছে।
এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলমান রয়েছে।
