বাংলাদেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ব্রাঞ্চ ক্যাম্পাস ও যৌথ ডিগ্রি চালুর সম্ভাবনা নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়া প্রতিনিধিদল। ইউজিসির সঙ্গে এই বৈঠকে এমএইচ গ্লোবাল গ্রুপ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বাংলাদেশে শাখা ক্যাম্পাস খুলতে চায় যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়া। যৌথ বা দ্বৈত ডিগ্রি প্রোগ্রামও চালু করতে চায় বিশ্ববিদ্যালয়টি। এর অংশ হিসেবে ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়া, এম এইচ গ্লোবাল গ্রুপ ও সেনাবাহিনীর প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এস এম এ ফায়েজের সঙ্গে বৈঠক করেছেন। গত মঙ্গলবার ইউজিসি ভবনে এ বৈঠক হয়।
ইউজিসি চেয়ারম্যানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ইউজিসি সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন, মাসুমা হাবিব ও ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভীন। ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার সহ-উপাচার্য অধ্যাপক স্টিভেন ম্যাকগুইর, হেড অব ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট সাইয়েদ নুহ, বিজ্ঞান অনুষদের সহযোগী ডিন (ভর্তি) অধ্যাপক স্টিফেন লেকক, সামাজিক বিজ্ঞান অনুষদের সহযোগী ডিন (ইন্টারন্যাশনালাইজেশন) লুসিল কার্টিস, এম এইচ গ্লোবাল গ্রুপের প্রজেক্ট ডিরেক্টর নিল আপটন, চিফ অপারেটিং অফিসার বেঞ্জামিন বিলভারস্টোন।
