
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে ১৪ ডাকাত, ১২ পেশাদার ছিনতাইকারী, তিনজন চাঁদাবাজ, ১২ চোর, ৯ মাদক কারবারি, ৩১ জন পরোয়ানাভুক্ত আসামিসহ ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের নামে রাজধানীর বিভিন্ন থানায় ৫৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল বুধবার ডিএমপির মুখপাত্র উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশের কার্যক্রম বাড়ানো হয়েছে। এর অংশ হিসেবে ডিএমপিসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে সমন্বিত চেকপোস্টের পাশাপাশি টহল বাড়িয়েছে।
গত সোমবার রাত থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীজুড়ে টহলে ছিল ডিএমপির ৬৬৭টি দল। এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থানে ৭১টি পুলিশি চেকপোস্টসহ সিটিটিসি, এটিইউ, এপিবিএন ও র্যাবের টহল দল দায়িত্ব পালন করে।
Please follow and like us:
