শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে গ্রুপ পর্বের প্রতিশোধ নিয়েছেন লিটন দাসের দল। এতে এশিয়া কাপের সুপার ফোর জয়ে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশকে দারুণ জয়টা এনে দিয়েছেন জোড়া ফিফটি হাঁকানো সাইফ হাসান ও তাওহিদ হৃদয়।
যদিও শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে যে ইনিংসের পঞ্চম বলে উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম রানে খাতা খোলার আগে মাঠ ছাড়লেও দারুণ শুরু পায় বাংলাদেশ। দারুণ শুরুটা এনে দেন সাইফ ও লিটন।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৮/৭ (শানাকা ৬৪*, কুশল মেন্ডিস ৩৪, নিশাঙ্কা ২২, আসালাঙ্কা ২১, কুশল পেরেরা ১৬; মোস্তাফিজ ৩/২০, মেহেদী ২/২৫)। বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৬৯/৬ (সাইফ ৬১, হৃদয় ৫৮, লিটন ২৩, শামীম ১৪*; শানাকা ২/২১, হাসারাঙ্গা ২/২২)।
ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সাইফ হাসান।
