
সকালের খাবার হওয়া উচিত হালকা, পুষ্টিকর ও হজমে সহায়ক। এই কারণে দিনের শুরুতে এক বাটি পাকা পেঁপে খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাকা পেঁপেতে রয়েছে পেপেইন নামক একটি প্রাকৃতিক এনজাইম। যা হজমে সাহায্য করে এবং পেট ফাঁপা বা অস্বস্তি দূর করে।
পেঁপেতে ক্যালোরি কম ও ফাইবার বেশি। এই ফল দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে এবং ক্ষুধা কমায়। ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। ফলে ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
পেঁপের উপাদানগুলো রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে, রক্ত সঞ্চালন উন্নত করে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়। এটি হৃদরোগ প্রতিরোধে কার্যকর।
প্রদাহ ও ব্যথা কমায়
পেঁপেতে থাকা পাপাইন এনজাইম ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ যেমন কোলিন ও বিটা-ক্যারোটিন প্রদাহ কমাতে সাহায্য করে। এটি আর্থ্রাইটিসের মতো সমস্যার আশঙ্কাও হ্রাস করে।
Please follow and like us:
