
আজ বৃহস্পতিবার (২১ আগষ্ট) সরকারী সফরে চীনের উদ্দেশে রওনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে বাংলাদেশ সেনাপ্রধান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। সফর শেষে জেনারেল ওয়াকার আগামী ২৭ আগস্ট বাংলাদেশে ফিরবেন।
Please follow and like us:
