চব্বিশের জুলাই আন্দোলনে যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতিসহ চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিনের রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রায়ে হাইকোর্ট বলেছেন, ৮১ বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে তার বয়স বিবেচনায় জামিন দেওয়া হয়েছে।
জামিন সংক্রান্ত বিষয়ে রোববার (১৫ মার্চ) ৭ পৃষ্ঠার রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।হাইকোর্টের বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ জামিনের রায়ে এমন পর্যবেক্ষণ দিয়েছেন।
এর আগে, গত ৪ মার্চ চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এই রায় দেন।
এর আগে, ২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।
Please follow and like us:
