
এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘দাগি’ সিনেমা। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমায় একটি রোমান্টিক গানে জুটি বেঁধে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম। রোমান্টিক এই গানের কথা লিখেছেন সাদাত হোসাইন, সুর ও সংগীত পরিচালনা করেছেন সাজিদ সরকার। সিনেমাটির আবহ সংগীতও করেছেন তিনি।
গানটি প্রসঙ্গে মাশা ইসলাম বলেন, ‘অনেকটা হুট করেই গানটিতে কণ্ঠ দেওয়া হয়েছে। আমার সঙ্গে রয়েছেন তাহসান ভাইয়া। বেশ সুন্দর একটি গান। আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে গানটির সুর। আমার কাছে মনে হয়েছে, গানটা কমপ্লিমেন্ট করেছে তাহসান ভাইয়া আর আমার কণ্ঠটা।’
Please follow and like us:
