কয়েক বছর ধরে বিদেশি দক্ষ কর্মীদের আকর্ষণ করতে যে উচ্চ বেতন-প্রণোদনা (স্যালারি প্রিমিয়াম) দেওয়া হতো তা এখন কমাতে শুরু করেছে সৌদি আরব। ব্যয় সংকোচন এবং অর্থনৈতিক অগ্রাধিকারের পুনর্বিন্যাসের অংশ হিসেবে এ প্রবণতা দেখা যাচ্ছে বলে জানিয়েছে কয়েকটি আন্তর্জাতিক নিয়োগ সংস্থা।
এসব খাতসংশ্লিষ্ট দুই নিয়োগদাতার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বছর দুয়েক আগেও বিদেশি কর্মীরা ৪০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত বেতন, অনেক ক্ষেত্রে দ্বিগুণ পর্যন্ত বাড়তি সুবিধা আলোচনা করতে পারতেন। এখন সে সুযোগ প্রায় নেই বললেই চলে।
এখন সে সুযোগ প্রায় নেই বললেই চলে। তেলনির্ভরতা কমিয়েদীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসাবে পর্যটন, রিয়েল এস্টেট, আর্থিক সেবা ও খনি খাতে অর্থনীতি সম্প্রসারণের লক্ষ্য নিয়ে সৌদির ‘ভিশন ২০৩০’ কর্মযজ্ঞ চলছে। কিন্তু প্রকল্প বাস্তবায়নে ধীরগতি ও ব্যয়চাপে এখন সেই প্রবণতায় পরিবর্তন এসেছে।
