
মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানো সংক্রান্ত চুক্তি নিয়ে মূল আলোচনা জুলাই মাসের শেষে সম্পন্ন হয়েছে। এখন হোয়াইট হাউজের সবুজ সংকেত পাওয়া গেলে দ্রুতই প্রক্রিয়া সম্পন্ন করবে দুই দেশ। আশা করা হচ্ছে, চলতি মাসের মধ্যেই এই চুক্তি সই সম্পন্ন করতে পারবে ঢাকা ও ওয়াশিংটন।
এ বিষয়ে একটি কূটনৈতিক সূত্র জানায়, রুলস অব অরিজিনের হার নির্ধারণ করা নিয়ে মধ্যস্থতা হচ্ছে এবং এটি দ্রুতই হয়ে যাবে। এরপর হোয়াইট হাউজ থেকে সম্মতি পাওয়া গেলে দুই পক্ষ চুক্তি সই করবে। আশা করছি এ মাসের মধ্যেই এটি হবে।
বাংলাদেশের ওপরে গত ৭ আগস্ট থেকে বাড়তি ১৬ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এবং চুক্তি সই হওয়ার পর অন্য শর্তগুলো কার্যকর হবে বলে তিনি জানান।
অন্য শর্তগুলোর মধ্যে কী আছে জানতে চাইলে তিনি বলেন, ‘বাড়তি শুল্ক আরোপ ছাড়াও অশুল্ক বাধা, মেধাস্বত্ব, শ্রম-অধিকার, জাতীয় নিরাপত্তা, রুলস অব অরিজিন, সরকারি প্রকিউরমেন্টসহ আরও বিষয় এখানে উল্লেখ আছে।’
