
পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম), পররাষ্ট্র মন্ত্রনালয় এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে লিবিয়ার বেনগাজি ও আশপাশের এলাকা থেকে ১৬ জন এবং গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৫১ জনসহ মোট ১৬৭ জন অনিয়মিত বাংলাদেশি অভিবাসীকে বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৫টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
এই ফ্লাইটে মাধ্যমে দেশে ফেরত আসা অধিকাংশ অভিবাসীই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচণা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। এদের মধ্যে অধিকাংশ অভিবাসীই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য যে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি অভিবাসীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
