ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ-এর বরাতে বলা হয়েছে, মুয়াফাক সালতি বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের আবাসন এলাকা ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।
ইরানি সেনাবাহিনীর দাবি, এই ঘাঁটিটি ইরানের ওপর বিমান হামলা পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ অপারেশনাল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তবে এই হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
জর্ডানের এই ঘাঁটিটি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে সেখানে মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে ।
Please follow and like us:
