
আজ শুক্রবার (২৮ শে মার্চ) সকালে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার সরকারি ফেসবুক পেজে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় বৈঠকের এ তথ্যটি প্রকাশ করা হয়।
বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের চার দিনের চীন সফরে থাকা দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এই দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, আজ শুক্রবার (২৮ শে মার্চ) স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপসলে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের সাথে চীনা প্রেসিডেন্টের বৈঠকটি শুরু হয়।
পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার চীন সফরের বিভিন্ন দিক তুলে ধরতে গিয়ে বলেছিলেন, শি জিনপিং ও মুহাম্মদ ইউনূসের বৈঠকে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনারও সুযোগ রয়েছে। এছাড়া স্বাস্থ্য, রোহিঙ্গা, জিডিআই, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।
উল্লেখ্য যে, গত বুধবার (২৬ শে মার্চ) চারদিনের সরকারি সফরে চীন পৌঁছান প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার বেইজিংয়ে পৌঁছালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। তাকে অভ্যর্থনা জানান চীনের উপমন্ত্রী সান ওয়েইডং।
