
ফিলিস্তিনিদের সমর্থন জানানোর অভিযোগে যুক্তরাষ্ট্র ৩০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি আরো নিশ্চিত করে বলেন যে, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভিসা বাতিলের এই সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে।
আজ ২৮ শে মার্চ (শুক্রবার) বিবিসির এক প্রতিবেদনে জানানে হয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের দমনের লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের অংশ হিসেবে অনন্ত ৩০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে।
এই প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও বলেন,‘প্রতিদিনই আমরা এ কাজ করি। যখন আমরা এসব উন্মাদ খুঁজে পাই তখন কোন কারন ছাড়াই তাদের ভিসা বাতিল করা হবে।
ইসরায়েলের গাজায় নির্মম গনহত্যা এবং আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের সমর্থনে বিভিন্ন সময় বিক্ষোভ করে আসছেন। এসব কারনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আন্দোলনে জড়িত বিভিন্ন দেশের একাধিক শিক্ষার্থীকে ইতোমধ্যে আইনের আওতায় এনেছে।
