
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ‘বিমসটেক মেরিটাইম ট্রান্সপোর্ট কো-অপারেশন’ শীর্ষক একটি সমঝোতা স্মারক সই হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেকের ২০তম পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
পররাষ্ট্র উপদেষ্টা তার মন্তব্য বিমসটেক সদস্য দেশগুলোর মধ্যে বাস্তব এবং ফলাফলমুখী সহযোগিতার ওপর জোর দিয়েছেন। এসময় সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে মন্ত্রীরা বিমসটেক সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তিতে সই করেন।
সুত্র: পররাষ্ট্র মন্ত্রনালয়
