
বিএনপি জাতীয় সংসদে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে প্রথম ১৮ মাসে দেশে ১ কোটি নতুন কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করবে। এছাড়া ২০৩৪ সালের মধ্যে জিডিপির লক্ষ্যমাত্রা ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলেও আশা প্রকাশ করছে। বিএনপি জনগণের ঘাড় থেকে বাড়তি করের বোঝা দুর করবে, সাধারন মানুষের মন থেকে করের ভয় দূর করে কীভাবে কর আহরণ আরো বাড়ানো যায়, তা নিয়েও দলটি কাজ করবে বলে তিনি জানিয়েছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বিনিয়োগ সম্মেলন ২০২৫–এ অংশ নিয়ে বিএনপির মহাসচিব এসব পরিকল্পনার কথা জানিয়েছে।
১ ট্রিলিয়ন ডলার ইকোনমি’ এই শিরোনামে দেয়া ফেইসবুক পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করবে। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই)/মোট দেশজ উৎপাদন (জিডিপি) লক্ষ্যমাত্রার শূন্য দশমিক ৪৫ শতাংশ থেকে জিডিপির ২ দশমিক ৫ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে বিএনপি। ২০৩৪ সালে জিডিপির লক্ষ্যমাত্রা ১ ট্রিলিয়ন ডলার নির্ধারণ করেছে বিএনপি। জনগণের ঘাড় থেকে বাড়তি করের লাগাম টেনে ধরা, মানুষের মন থেকে করের ভয় দূর করে কীভাবে কর আহরণ বৃদ্ধি করা যায়, তা নিয়েও কাজ করতে চায় বিএনপি।
সরকার গঠন করতে পারলে বিএনপি দেশের মানবসম্পদের কর্মদক্ষতা বৃদ্ধির ব্যবস্থা নেয়া, প্রকৃত প্রশিক্ষণ ও প্রণোদনার ব্যবস্থা করে বৈদেশিক কর্মসংস্থানের পরিমাণ ও আওতা বৃদ্ধির জন্য অতীতের চেয়েও ব্যাপক সফলতা অর্জন করতে চায় বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
