
বাংলাদেশকে দেওয়া ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে দেশের রপ্তানিতে বড় রকমের কোনো প্রভাব পড়বেনা বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ভারত হঠাৎ করেই এই সুবিধা বাতিল করেছে। বাংলাদেশ দ্রুতই এর বিকল্প সক্ষমতা তৈরি করবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এছাড়াও যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘমেয়াদী বাণিজ্য সুবিধা পাওয়া বিষয়টি নিয়ে দরকষাকষি হচ্ছে বলে তিনি জানান।
বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশকে দেওয়া ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল ইস্যুতে রাজধানীর কারওয়ান বাজারের রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এছাড়াও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ ব্যবসায়ী প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। এই বৈঠকে অনলাইনে যুক্ত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার।
উল্লেখ্য, ভারত ২০২০ সালে বাংলাদেশকে এই ট্রান্সশিপমেন্টের সুবিধা প্রদান করে।
