
শনিবার (৩ মে) এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫৮তম বার্ষিক সভায় যোগ দিতে ইতালি গেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আগামী ৪ মে ইতালির মিলানে সংস্থাটির বোর্ড অব গভর্নসের বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বার্ষিক সভার পাশাপাশি অর্থ উপদেষ্টা এডিবির প্রেসিডেন্ট, উচ্চ পদস্থ কর্মকর্তা ও সদস্য রাষ্ট্রের অর্থ মন্ত্রীদের সঙ্গে সাইড লাইনে মতবিনিময় করতে পারেন। আগামী ৯ মে তিনি দুবাই হয়ে দেশে ফিরবেন।
অর্থ উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে থাকছেন তার ব্যক্তিগত সচিব আসিফ ইকবাল ও জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম ।
Please follow and like us:
