
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। হতে পারে আগামী জুন মাসেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এসব বলেছেন।
এর আগে ফ্রান্স ফাইভ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মাখোঁ জানান, ফ্রান্স কয়েক মাসের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। জুন মাসে নিউইয়র্কে ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত নিরসনে জাতিসংঘের সম্মেলন হবে। সেখানে এই পদক্ষেপ নেওয়া হতে পারে।
প্রসঙ্গত, এর আগে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে প্রায় ১৫০টি দেশ ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে বেশিরভাগ পশ্চিমা শক্তি এখন পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি। এর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি। এছাড়া এশিয়ার মধ্যে রয়েছে জাপান। অপরদিকে যেসব দেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, তাদের মধ্যে রয়েছে সৌদি আরব, ইরান, ইরাক, সিরিয়া এবং ইয়েমেন।
এই কূটনীতিক আরও বলেন, ‘ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও সৌদি কর্মকর্তারা এই বিষয়ে আরও কথা বলবেন এবং অবশ্যই আমরা এই মুহূর্তে তাদের সাথে আলোচনা করছি।’ ল্যামি গত সপ্তাহে কাতারের সাথে তার আলোচনায় অংশগ্রহণের কথাও উল্লেখ করেছেন। ওই বৈঠকে তিনি বেশ জোরের সাথেই বলেন, দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়া এবং সমাধানের জন্য হামাসকে গাজা শাসন করতে দেয়া হবে না এবং এর নেতৃত্বকে গাজা ছেড়ে যেতে হবে।
