
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে যেকোনও মুহূর্তে যুদ্ধবিরতি সম্ভব। রবিবার (৪ মে) চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেত্র পাভেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় জেলেনস্কি রাশিয়ার ওপর চাপ বাড়ানোর জন্য ইউক্রেনের মিত্রদের প্রতি আহ্বান জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রাগ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়
সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির বার্ষিকী উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
জেলেনস্কি বলেন, এ ধরনের পদক্ষেপ অর্থহীন। তিনি গত মার্চ মাসে দেওয়া যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী অন্তত ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেতর পাভেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, চাপ না বাড়ানো পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংঘাত শেষ করতে কোনো বাস্তব পদক্ষেপ নেবেন না। ‘এটি প্রথম চ্যালেঞ্জ নয়, এমনকি যুদ্ধবিরতির জন্য রাশিয়ার দেওয়া এটিই প্রথম প্রতিশ্রুতিও নয়’।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যেকোনো মুহূর্তে যুদ্ধবিরতি সম্ভব। তবে যুদ্ধবিরতি বাস্তবায়নে মস্কোর ওপর চাপ বাড়াতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় সময় রোববার চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি এ আহ্বান জানান।
জেলেনস্কি আরো বলেন, ‘আমরা বুঝতে পারি আমরা কাদের সাথে কাজ করছি, আমরা তাদের বিশ্বাস করি না। রোববার তার পত্নীকে সাথে নিয়ে দুই দিনের সফরে প্রাগে এসেছেন জেলেনস্কি।
সুত্রঃ প্রাগ থেকে বার্তা সংস্থা এএফপি এ।
