
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রাজপথে অবস্থান করতে তিনি বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, ২০১৩ সালে যে শাহবাগ হয়েছে, ফ্যাসিবাদের পদধ্বনি শোনা গিয়েছে, আমরা সে ফ্যাসিবাদের পতনধ্বনির শেষ পেরেক না মারা পর্যন্ত রাজপথ না ছাড়ারও ঘোষণা দেন। আজ শনিবার (১০ মে) বিকেলে শাহবাগ মোড়ে গণজমায়েতে উপস্থিত হয়ে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।
হাসনাত আরও বলেন, যত ষড়যন্ত্র, বিভক্তি ও প্রেশার আসুক, কেউ আমাদের জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিকে আলাদা করতে পারবে না। আমি যদি কোনও ঘোষণা নাও দেই, আপনাদের মনজিলে মকসুদ হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। নিষিদ্ধ করার আগ পর্যন্ত রাজপথ ছাড়বেন না।
গণ সমাবেশে অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ ও আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
গণজমায়েত শেষে ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ, করতে হবে করতে হবে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ’, ‘দফা এক দাবি এক, লীগ নট কাম ব্যাক’, ‘এক দুই তিন চার, চুপ্পু তুই গদি ছাড়’, ‘আওয়ামী লীগের নিবন্ধন, বাতিল কর করতে হবে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’সহ নানা স্লোগান পুরো শাহবাগ অঞ্চল মুখরিত হয়ে উঠে।
