
নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ‘সাহসিকতার সঙ্গে লড়াই করেছে’। ট্রাম্প আরও বলেছেন, তেহরান ‘কিছুটা হলেও, খুব বেশি নয়- যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।’
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শেষ হয়েছে, কারণ উভয় পক্ষই এই যুদ্ধ বন্ধ করতে আগ্রহী ছিল।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন- সংঘাত শেষ হয়ে গেছে এবং, ‘আমি উভয়ের সাথেই কাজ করেছি এবং তারা উভয়ই ক্লান্ত, পরিশ্রান্ত।’
মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, ‘তারা খুবই, খুবই কঠোর এবং নিষ্ঠুরভাবে- খুব হিংস্রভাবে লড়াই করেছিল এবং তারা উভয়েই বেরিয়ে এসে বাড়ি ফিরেতে পেরে সন্তুষ্ট ছিল।
সুত্রঃ রয়টার্স
Please follow and like us:
