
হোয়াইট হাউস মঙ্গলবার (১ জুলাই) জানিয়েছে, তারা ইউক্রেনের জন্য বাইডেন প্রশাসনের প্রতিশ্রুত কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ বন্ধ করছে। যা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধরত কিয়েভের জন্য একটি সম্ভাব্য বড় ধাক্কা হতে পারে।
এদিকে ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, হোয়াইট হাউসের উপ-প্রেস সচিব আনা কেলি এক ই-মেইলে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দেশের সামরিক সহায়তা ও সহায়তা কার্যক্রম প্রতিরক্ষা বিভাগের (ডিওডি) পর্যালোচনার পর, আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হোয়াইট হাউসের এই সিদ্ধান্ত ইউক্রেনের জন্য এক বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। কারণ রাশিয়া সম্প্রতি যুদ্ধে সবচেয়ে বড় বিমান হামলা শুরু করেছে। যার ফলে ট্রাম্পের নেতৃত্বে শান্তি প্রচেষ্টায় সাফল্যের কোনো আশা দেখা যাচ্ছে না বলে প্রতিবেদনে বলা হয়েছে। বর্তমানে রাশিয়া ও ইউক্রেনর মধ্যে শান্তি আলোচনা স্থগিত রয়েছে।
সুত্রঃ এএফপি
