
সিরিজ নির্ধারিত শেষ ম্যাচে আজ বুধবার তানজিদ হাসান তামিমের দাপুটে ইনিংসে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এতে লিটন দাসের অধিনায়কত্বের শুরুটাও হলো সফলতা দিয়ে।
কলম্বোয় শ্রীলঙ্কার দেওয়া ১৩৩ রানের লক্ষ্য তাড়ায় নামা বাংলাদেশ অবশ্য শুরুতেই ধাক্কা খায়। প্রথম বলেই গোল্ডেন ডাকে ফিরেন পারভেজ হোসেন ইমন, টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে ফেরেন তিনি।
তবে ওপেনিং জুটি ভাঙলেও, লিটন দাসকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ান তানজিদ। দুজনে গড়েন ৭৪ রানের কার্যকর জুটি। ৩২ রানে লিটন আউট হলেও একপ্রান্ত ধরে রেখে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন তানজিদ তামিম।
ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ১৫৪ রান করেও বাংলাদেশ হেরে যায় ৭ উইকেটে। দ্বিতীয় ম্যাচে লিটন দাসের ৫০ বলে খেলা ৭৬ রানের ইনিংসে ভর করে ১৭৭ রান করে রিশাদ হোসেন, শরিফুল ও সাইফউদ্দিনদের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলংকাকে ৯৪ রানে গুঁড়িয়ে দিয়ে ৮৩ রানের বিশাল ব্যবধানে জয় সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ।
আজ বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শেখ মেহেদি হাসানের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলংকাকে ১৩২ রানে থামিয়ে ২১ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।
Please follow and like us:
