নভেম্বর মাসের প্রথম তিন দিনে প্রবাসীরা দেশে ৩৫০ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছর একই সময়ে ছিল ২২১ মিলিয়ন ডলার। মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের প্রথম তিন দিনে দেশের রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৪৮.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা মোট ১০ হাজার ৪৭৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৯ হাজার ১৫৯ মিলিয়ন ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ১০.১৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ৮.৯ বিলিয়ন ডলারের চেয়ে প্রায় ১.২৪ বিলিয়ন ডলার বেশি। ব্যাংকাররা জানান, দেশের ডলার মার্কেট বর্তমানে স্বাভাবিক অবস্থায় রয়েছে।
