মুশফিকুর রহিমের শততম টেস্টে আয়ারল্যান্ডকে ২১৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিরিজের দুটি টেস্ট জিতে আইরিশদের ধবলধোলাই করলো স্বাগতিকরাা। দ্বিতীয় ইনিংসে ২৯১ রানে অলআউট হয়েছে সফরকারীরা।
সেই জুটি ভেঙে স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরান হাসান মুরাদ। ৩৭ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি দলীয় ২৯১ রানে। পরের বলেই বোল্ড হন ম্যাথু হাম্প্রেস। তাতেই নিশ্চিত হয়ে যায় ২১৭ রানের জয়। পঞ্চম দিনের খেলা শুরু হলে লাঞ্চের দুই উইকেট হারিয়ে ৮ উইকেটে ২৬৩ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জয়ের জন্য তখনও দরকার ছিল ২৪৬ রান। দিনের শুরুতে ২১ রান করা ম্যাকব্রাইনে লেগ বিফোরের ফাঁদে ফেলে তাইজুল ইসলাম বনে যান টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেট শিকার করা প্রথম বাংলাদেশি বোলার। ম্যাকব্রাইনের বিদায়ে ১৮৯ রানে ৭ উইকেট হারিয়েছিল সফরকারীরা।
জর্ডান নেইল ৩০ রান করেন ওয়ানডে মেজাজে। কিন্তু তাকে বোল্ড করে দলীয় ২৩৭ রানে থামিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। তখন পতন হয় ৮ উইকেটের। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ ৪টি করে উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম ও হাসান মুরাদ। সমান একটি করে উইকেট মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদের ঝুলিতে।
জয়ের জন্য ৫০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই পল স্টার্লিংয়ের উইকেট হারায় আয়ারল্যান্ড। ৯ রান করে আউট হন তিনি। ১৩ রান করে আউট হন অ্যান্ডি বালবিরনি। মোট কথা শুরু থেকেই তাইজুলের ঘূর্ণি তোপে পড়ে আইরিশরা। ১৯ রান করে হাসান মুরাদের বলে আউট হন কেড কারমাইকেল।
দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন হ্যারি টেক্টর। ৮০ বলে ৫০ রান করে আউট হন তিনি। লরকান টাকার ৭ রানে আউট হন। ১৫ রান করে আউট হন স্টিনে দোহেনি। চতুর্থ দিনের খেলা শেষে অ্যান্ডি ম্যাকব্রাইন ১১ এবং কার্টিস ক্যাম্ফার ৩৪ রানে অপরাজিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ৪৭৮/১০ (লিটন ১২৮, মুশফিক ১০৬; ম্যাকব্রাইন ১০৯/৬)
আয়ারল্যান্ড ২৬৫/১০ (টাকার ৭৫*, নেইল ৪৯; তাইজুল ৭৬/৪)
বাংলাদেশ ২৯৭/৪ (মমিনুল ৮৭, সাদমান ৭৮; হোয়ি ৮৪/২)
আয়ারল্যান্ড ২৯১/১০ (ক্যামফার ৭১, টেক্টর ৫০; মুরাদ ৪৪/৪, তাইজুল ১০৪/৪)
ফল– বাংলাদেশ ২১৭ রানে জয়ী।
সিরিজ– বাংলাদেশ ২-০ ব্যবধানে জয়ী।
