
ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংহও বৈঠকে অংশ নেন। এটি পল থপিলের বাংলাদেশে দ্বিতীয় সফর, যা কানাডা ও বাংলাদেশের ক্রমবর্ধমান অংশীদারত্বের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
সরকারের বহুমুখী অর্থনৈতিক সংস্কারের কথা তুলে ধরে পররাষ্ট্র সচিব আইসিটি, অবকাঠামো, ওষুধ শিল্প, প্রকৌশল এবং নবায়নযোগ্য জ্বালানিসহ সম্ভাবনাময় খাতে কানাডার বিনিয়োগে আগ্রহী হতে প্রতিনিধিদের উৎসাহিত করেন। সরকার পরিচালিত চলমান সংস্কারের ভূয়সী প্রশংসা করে, পল থপিল বাংলাদেশে কানাডিয়ান কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আগ্রহের কথা জানান।
উভয় পক্ষই দুই দেশের মধ্যে ৩ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য বৃদ্ধিকে স্বাগত জানায়। পররাষ্ট্র সচিব বাংলাদেশি রপ্তানির জন্য কানাডার ডিউটি ফ্রি কোটা (DFQF) সুবিধার প্রশংসা করেন এবং বিদেশি বিনিয়োগ সুরক্ষা ও উন্নয়ন চুক্তি (FIPA) বিষয়ে চলমান কারিগরি আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। সেইসঙ্গে ভবিষ্যতে Free Trade Agreement (FTA) আলোচনার সম্ভাবনার কথাও তুলে ধরেন। পল থপিল বলেন, একটি কার্যকর FIPA চুক্তি কানাডিয়ান বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র সচিব কানাডার মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান এবং তাদের টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহায়তার আহ্বান জানান।
