
সব প্রতিকূলতার সত্বেও সবার প্রতি জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। ছবি: অনলাইন সোর্স
আজ সোমবার (৩১ শে মার্চ) রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজের পর দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন তিনি। দেশের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সব প্রতিকূলতা সত্ত্বেও তা অটুট রাখার আহ্বান জানিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা আরো বলেন, আমরা নতুন প্রজন্মের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশকে পেয়েছি, তা ধরে রাখার জন্য সবার মধ্যে আরও কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, আজ বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি বাজারে, প্রতিটি গঞ্জে প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। জাতির পক্ষ থেকে সবাইকে তিনি ঈদ মোবারক জানান। যারা ঈদের জামাতে শরিক হওয়ার সুযোগ পাননি তাদেরকেও ঈদ মোবারক। মা বোন যার ঘরে আছে জাতির পক্ষ থেকে ঈদ মোবারক। প্রবাসী ভাইয়েরা যারা বিদেশে আছে আজ হয়তো অনেকেই ঈদের জামাতে অংশ নেওয়ার সুযোগ পাবেন না তাদের ঈদ মোবারক। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা আছেন আমরা তাদের ভুলে যাইনি। তাদেরও ঈদ মোবারক। যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন জামাতে আসতে পারেননি তাদেরকে ঈদ মোবারক।
