
মানিকগঞ্জের পৃথক দুই মামলায় মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগমকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২২ মে) সিংগাইর উপজেলায় একটি হত্যা মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে মমতাজের বিরুদ্ধে চার দিনের রিমান্ডের আদেশ দেন মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট: ১-এর বিচারক আবদুল নুর। এছাড়া হরিরামপুর উপজেলায় হামলা ও ভাঙচুরের একটি মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট: ৩-এর বিচারক আইভী আক্তার এ কণ্ঠশিল্পীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলায় শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। আর ২৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার ৪৯ নং এজাহারনামীয় আসামি মমতাজ। ২০০৮ সালে আওয়ামী লীগের সাধারণ সদস্য হয়ে ওই বছরই সংরক্ষিত নারী আসনে নবম জাতীয় সংসদের সদস্য মনোনীত হন মমতাজ বেগম। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর ও হরিরামপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের বিদ্রোহী প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন। বর্তমানে তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। তার সৎ ছেলে সিংগাইর পৌরসভার মেয়র এবং ভাগনে শহিদুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
Please follow and like us:
