
জুলাই আগস্টের গনঅভ্যুত্থানের অন্যতম সমন্নয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে বলেছেন, শেখ হাসিনা সরকারের সাথে যে তুলনা করা হচ্ছে উন্নয়ন নাকি গণতন্ত্র, শেখ হাসিনার ফ্যাসিবাদি রেজিমে রাজনৈতিক দলের নেতারা ঘরে থাকতে পারতেন না, সবসময়ই পালিয়ে থাকতে হতো আর এখন ঐসব পালিয়ে থাকা নেতারা শুধু ঘরে না বরং মাঠে থেকে বীরদর্পে চাঁদাবাজি করছে এবং অনেকে এর নেতৃত্ব ও দিচ্ছে। বর্তমান ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বের সরকারকে যারা বিষ মনে করে , তাহলে জনগণও জানে কোনটা বিষ আর কোনটা মধু এবং জনগনই এর ফয়সালা করবে।
তিনি আরো বলেন, গত ১৫ বছর আওয়ামীলীগ সরকারের আমলে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের শীর্ষ নেতারা কোর্টের চত্বরে দাঁড়িয়ে কেঁদেছে এই বলে যে তাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আর এখন তারা বলছেন চাঁদা তুলে ইউটিউবারদের চালাবে। এই কথাগুলো বলার জন্যই দেশে জুলাই আগস্টের গণ-অভ্যুত্থান এসেছে। আর এখন সেটা তাদের কাছে বিষ মনে হতে পারে।
