
আওয়ামী লীগ আমালের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম নুরুল হুদাকে আটক করেছে পুলিশ। রোববার (২২ জুম) সন্ধ্যার দিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে আটক করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের ডিসি মইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিসি মইনুল ইসলাম বলেন, ‘কিছু লোক উত্তরা ৫ নম্বর সেক্টরে সাবেক সিইসির ভাড়া বাসা ঘেরাও করে রেখেছিল। আমরা সাবেক সিইসির নিরাপত্তার জন্য পুলিশ পাঠিয়ে তাকে কাস্টডিতে নেই।’
তিনি আরও জানান, সাবেক সিইসি কে. এম নুরুল হুদার বিরুদ্ধে শেরে বাংলা থানায় মামলা থাকায় তাকে শেরে বাংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
Please follow and like us:
