
চীন সফরত প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এর সাথে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) বার্ষিক সম্মেলনের এক ফাঁকে দুজনের মাঝে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
চীন সফরত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের সাবেক মহাসচিব ও বোয়াও ফোরাম ফর এশিয়ার চেয়ারম্যান বান কি-মুন সাক্ষাৎ করেন। আজ বৃহস্পতিবার (২৭ শে মার্চ) দুজনের মধ্যে এই সাক্ষাৎকারটি হয়।
অন্যদের মধ্যে এই সময় প্রধান উপদেষ্টার সঙ্গে আরো সাক্ষাৎ করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর মহাপরিচালক কু ডংগিউ।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সচিব লামিয়া মোরশেদ এবং প্রেস সচিব শফিকুল আলম এই সময় উপস্থিত ছিলেন।
এছাড়াও চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং এর সাথে প্রধানউপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ করেন।
