
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স ইজরায়েলকে সহযোগিতা করলে এদের বিরুদ্ধে ইরান কঠোর ব্যবস্থা নিবে বলে সতর্ক করেছে। এক বিবৃতিতে ইরান বলেছে, ইসরাইলকে লক্ষ্য করে চালানো ইরানি হামলা প্রতিহত করতে সাহায্য করলে তাদের এই অঞ্চলে থাকা ঘাঁটি ও জাহাজ লক্ষ্যবস্তু করা হবে।
এক বিবৃতিতে বলা হয়েছে, যদি কোনো দেশ ইরানের হামলা প্রতিহত করতে ইসরায়েলকে সহায়তা করে, তবে সেই দেশের পারস্য উপসাগরীয় ঘাঁটিসহ আঞ্চলিক সব সামরিক স্থাপনা, জাহাজ ও নৌবাহিনীর ওপর আঘাত হানা হবে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইরান তিন পশ্চিমা মিত্রকে সতর্ক করে দিয়েছে যে, যদি তারা ইসরায়েলের ওপর হামলা বন্ধ করতে সাহায্য করে তবে এই অঞ্চলে তাদের ঘাঁটি এবং জাহাজগুলিকে লক্ষ্যবস্তু করা হবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, পুরোদমে সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েলের হামলায় এখনো পর্যন্ত ইরানের ৭৮ জন নিহত ও ৩২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এর মধ্যে সামরিক বাহিনীর শীর্ষ বেশ কিছু কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী আছেন। অন্যদিকে, ইরানের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের দশজন নিহত এবং অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে।
