
অভিবাসী আটকের ঘটনায় টানা দ্বিতীয়দিনের মতো বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। এনিয়ে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এ শহরটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই হাজার ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েন করছে। বার্তাসংস্থা রয়টার্স ও বিবিসির অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রজুড়ে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে গত শুক্রবার (৬ জুন) লস অ্যাঞ্জেলেসের রাস্তায় নামে শত শত মানুষ। যা শনিবার (৭ জুন) দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে।
অন্য দিকে হোয়াইট হাউজ এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক দিনগুলোতে সহিংস জনতা আইসিই কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা এজেন্টের ওপর আক্রমণ চালিয়েছে। এই বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবৈধ অপরাধীদের অনুপ্রবেশ বন্ধ করার জন্য এই অভিযানগুলো অপরিহার্য। এই সহিংসতার পরিপ্রেক্ষিতে, ক্যালিফোর্নিয়ার নির্বোধ ডেমোক্র্যাট নেতারা তাদের নাগরিকদের সুরক্ষার দায়িত্ব সম্পূর্ণরূপে পরিত্যাগ করেছেন। এই ঘঠনার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল গার্ডের প্রায় দুই হাজার সেনাকে মোতায়েনের জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।
