
দক্ষিণ- পুর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠার পর দেশটিতে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। ভুমিকম্পের কারনে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দুই ধাপের ভূমিকম্পটি ব্যাংককেও বেশ কিছু ভবন সম্পুর্নরুপে ধ্বংস হয়েছে এবং তীব্রভাবে তা অনুভূত হয়েছে।
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সামরিক শাসকরা। এদিকে ভূমিকম্পের পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভবন ধসে ৭০ জন শ্রমিক নিখোঁজ হয়েছে।
ভূমিকম্প–বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারে গত ২০ বছরে এত শক্তিশালী ভূমিকম্প হওয়ার নজির নেই। এর প্রভাবে আজ বাংলাদেশের রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কয়েক দফায় কম্পন অনুভূত হয়েছে। এর পরাঘাত বা আফটার শক আরও হতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদননে জানানো হয় যে, মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ এই অঞ্চলের অন্যান্য স্থানেও শক্তিশালী ভুমিকম্পনের খবর পাওয়া গেছে। শক্তিশালী এই কম্পনের পর দেশটির বেশ কয়েকটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে মিয়ানমার জান্তা সরকার।
