
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার রাত ৮টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।
দলের যুগ্ম-সদস্য সচিব মুশফিক উস সালেহীনের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনের কোনও কারণ জানায়নি এনসিপি।
জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির নেতাদের নিয়ে ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে রাজনৈতিক দল এনসিপি। এর আহ্বায়ক হিসেবে আছেন স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবির ঘোষক মো. নাহিদ ইসলাম।
Please follow and like us:
