
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এখন মালয়েশিয়ায় অবস্থান করছেন। গত শুক্রবার (২২ আগস্ট) স্থানীয় সময় বিকাল ৫ টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার পক্ষ থেকে নাহিদ ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। এ সময় আলমগীর চৌধুরী আকাশ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রবাসী সদস্য ও শুভানুধ্যায়ীগণ বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
মালয়েশিয়ায় পৌঁছেই নাহিদ এবং আকাশ সহ অন্যরা পুত্রাজায়া বড় মসজিদে মাগরিবের নামাজ আদায় করে তার সফর কার্যক্রম শুরু করেন। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ।
নাহিদ ইসলাম তার সফরের ২য় দিন আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (আইআইইউএম) পরিদর্শন করেন এবং আহমেদ শাহ্ মসজিদে নামাজ আদায় করেন। এই সময়ে তার সাথে আলমগীর চৌধুরী আকাশ, বেলায়েত হোসেন সহ আইআইইউএম এর অনেক ছাত্ররা ছিলেন। এই সময় তারা আইআইইউএম এর রেক্টরী বিল্ডিং, লাইব্রেরি এবং অন্যন্য অফিস পরিদর্শন করেন।
আহ্বায়ক নাহিদ তার এই সফরে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, অধিকার আদায়ের সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার জন্য একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সবার সাথে মতবিনিময় করেন। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া-এর পক্ষ থেকে প্রবাসী সকল সহযোদ্ধাকে নেতার সফরের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তার এই সফরকে অত্যন্ত সফল করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ২২-২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফর করেন। তার এ সফরের সার্বিক আয়োজন করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–চ্যাপ্টার মালয়েশিয়া এবং বিশেষ করে আলমগীর চৌধুরী আকাশ তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মালয়েশিয়া প্রবাসী সকলের কাছে এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের মেসেজ পৌঁছে দিয়েছেন। মালয়েশিয়া সফর শেষে আজ নাহিদ ইসলাম চীনের উদ্দেশ্য কুয়ালালামপুর ত্যাগ করবেন।
